মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এবারের দাখিল পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ উভয়ই কমেছে। এর মধ্যে জিপিএ-৫ অর্ধেকে নেমে এসেছে।
আজ বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।
দাখিল পরীক্ষার ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবার জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৮৯৫ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১১ হাজার ৩৩৮ জন।
দাখিলে জিপিএ-৫ কমার পাশাপাশি পাসের হারও কমেছে। এবার দাখিলে পাসের হার ৮৮ দশমিক ২২ শতাংশ। গত বছর ছিল ৯০ দশমিক ২০ শতাংশ।
ফলাফলের এই প্রবণতার বিষয়ে জানতে চাইলে মাদ্রাসা শিক্ষা বোর্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এবার সমাজবিজ্ঞান বিষয়ের ফল খারাপ হয়েছে। এর প্রভাব সামগ্রিক ফলাফলে পড়েছে।
১০ শিক্ষা বোর্ডে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮৮ দশমিক ২৯ শতাংশ। গত বছরের চেয়ে এবার পাসের হার বেড়েছে ১ দশমিক ২৫ শতাংশ। গতবার পাসের হার ছিল ৮৭ দশমিক শূন্য ৪ শতাংশ।
এসএসসি ও সমমানে গত বছরের চেয়ে এবার মোট জিপিএ-৫ কমেছে। গতবার জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ১১ হাজার ৯০১ জন। এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৯ হাজার ৭৬১ জন।
আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসিতে পাসের হার ৮৮ দশমিক ৭০ শতাংশ। গতবার এই হার ছিল ৮৬ দশমিক ৭২ শতাংশ।
এবার এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৯৬ হাজার ৭৬৯ জন। গতবারের চেয়ে এবার জিপিএ-৫ বেড়েছে। গতবার জিপিএ-৫ পেয়েছিল ৯৩ হাজার ৬৩১ জন।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এবার এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় পাসের হার ৮৩ দশমিক ১১ শতাংশ।

Casino | Harrah's Gulf Coast, FL
ReplyDeleteGuests who enjoy dining at Harrah's Gulf 당진 출장샵 Coast, FL can enjoy a stay at Harrah's Gulf Coast, a 4-star property located off I-5 in Gulf Coast, Rating: 7.2/10 · 7,220 제주 출장샵 reviews 순천 출장샵 · 안산 출장마사지 Price range: from $$ 동해 출장안마