বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জাপান সরকারের বৃত্তি
মুনোবুকাকাশো বৃত্তির আওতায়
বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার
সুযোগ দিচ্ছে
জাপান সরকার। জাপানে
স্নাতক, কলেজ
অব টেকনোলজি
এবং স্নাতকোত্তর
ও পিএইচডি
পর্যায়ে পড়তে
আগ্রহী শিক্ষার্থীরা
আবেদন করতে
পারবেন।
আবেদনকারীদের মধ্য থেকে প্রাথমিকভাবে ১৫০
জনকে জাপান
দূতাবাসে সাক্ষাৎকারের
জন্য নির্বাচন
করবে শিক্ষা
মন্ত্রণালয়।
স্নাতক পর্যায় ও কলেজ অব টেকনোলজিতে পড়ার যোগ্যতা হিসেবে বলা হয়েছে, ২ এপ্রিল ১৯৯৫ থেকে ১ এপ্রিল ২০০০ সালের মধ্যে জন্মগ্রহণকারী উচ্চমাধ্যমিক পাস শিক্ষার্থী হতে হবে। ২ এপ্রিল ১৯৮২ সালের পর জন্মগ্রহণকারী স্নাতক বা স্নাতকোত্তর উত্তীর্ণ শিক্ষার্থীরা জাপানে স্নাতকোত্তর বা পিএইচডি পর্যায়ে পড়ার সুযোগ পাবেন। তবে স্নাতকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।
এ ছাড়া বিজ্ঞপ্তিতে বলা রয়েছে, জাপানি ভাষা জানা কিংবা আইইএলটিএস বা টোয়েফল সনদপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। আবেদন করা যাবে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবাসইটে (www.banbeis.gov.bd/MEXT) আবেদনের শেষ তারিখ ১৫ মে।

কোরিয়ায় স্নাতকোত্তর পড়ার সুযোগ
কোরিয়া ডেভেলপমেন্ট ইনস্টিটিউট পরিচালিত কেডিআই স্কুল অব পাবলিক পলিসি অ্যান্ড ম্যানেজমেন্ট পূর্ণ বৃত্তির সুবিধাসহ স্নাতকোত্তর পর্যায়ে পড়ার সুযোগ দিচ্ছে। পাবলিক পলিসি ও ডেভেলপমেন্ট পলিসি বিষয়ে স্নাতকোত্তর পড়তে আগ্রহী শিক্ষার্থীরা কোরিয়ার এই বৃত্তির জন্য আবেদন করতে পারেন। স্নাতক উত্তীর্ণ যেকোনো শিক্ষার্থী এতে আবেদন করতে পারবেন। আসছে ফল সেমিস্টারে ভর্তির জন্য আবেদনের শেষ দিন ২৫ মে ২০১৬।
আবেদন ও বৃত্তিসংক্রান্ত
তথ্য বিশ্ববিদ্যালয়ের
ভর্তিবিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।