Home » , » College Admission Notice for SSC 2016 Batch !!!

College Admission Notice for SSC 2016 Batch !!!

একাদশ শ্রেণির ভর্তিতে ১০টি কলেজ পছন্দ করা যাবে!!!
একাদশ শ্রেণিতে ভর্তি আগের মতো অনলাইনে হবে। তবে এবার একজন ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী ১০টি কলেজে একসঙ্গে পছন্দক্রম দিয়ে আবেদন করতে পারবে। গতবার পাঁচটি কলেজে পছন্দক্রম দেওয়ার সুযোগ ছিল।

আজ সোমবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ভর্তির নীতিমালা চূড়ান্ত করা হয়। সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের সভার সিদ্ধান্তের কথা জানান।

মন্ত্রী বলেন, ভর্তির আবেদন অনলাইনের পাশাপাশি নির্ধারিত পদ্ধতিতে মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমেও করা যাবে। আবেদন করা যাবে ২৬ মে থেকে। আবেদন করার শেষ তারিখ ৯ জুন। ১৬ জুন ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশ করা হবে। আবেদনকারী শিক্ষার্থীর ১০টি কলেজের মেধাক্রম প্রকাশ করা হবে। ১৮ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। তবে বিলম্ব ফি দিয়ে ১০ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত ভর্তি হওয়া যাবে। ক্লাস শুরু হবে ১০ জুলাই থেকে।


মন্ত্রী বলেন, এবার প্রবাসীদের সন্তান ও বিকেএসপি থেকে আসা শিক্ষার্থীদের জন্য দশমিক ৫ শতাংশ কোটা থাকবে। মন্ত্রী বলেন, ১১ মে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হবে।
সভায় বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান ও কয়েকটি কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।

0 comments:

Post a Comment

 
Support : All Exams Result BD | Terms and Conditions | Privacy Policy
Copyright © 2016. All Exams Result - All Rights Reserved
Template Created by All Exams Result BD Published by All Exams Result BD
Proudly powered by All Exams Result BD